সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন এবং চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন।
নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।
রোববার (২৯ জুন) বিকেল ৩টায় গুলশানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নির্বাচনের দিনটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত বাঁধা-বিপত্তি আসে না কেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। এর সঙ্গে কোনো আপোষ নয়
বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা নয়—আমাদের লক্ষ্য শহীদদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি চাঁদাবাজির কাজে বিএনপির নাম ব্যবহার করছে। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করে তিনি এসব ব্যক্তিদের প্রতিহত করার আহ্বান জানান।
আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে
৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম
সারা দেশে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সংস্কার কোনো বাইবেল বা ধর্মগ্রন্থ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন
৭১ টিভির সাংবাদিককে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে ফেসবুকে নিজের আইডিতে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে এক পোস্টে এ ক্ষমা চান তিনি
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই।