| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে।

বিস্তারিত...

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।

বিস্তারিত...

একটি দল সংস্কার বাতিল করতে চাইছে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তবে এনসিপির পক্ষ থেকে এসব চাপে আপত্তি জানানো হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার আহবান জানান।

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন এক অগ্রগতি ঘটেছে। যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

বিস্তারিত...

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। তার চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন: ড. এ জেড জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন। এমনটাই বললেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

বিস্তারিত...

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করে।

বিস্তারিত...

‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস’

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

বিস্তারিত...

চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ : জামায়াত আমির

খুলনায় বিভাগীয় সমাবেশে সরকারবিরোধী নানা অভিযোগ তুলে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন— ক্ষমতায় না যেয়েও কিছু ব্যক্তি ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসা-সহায়তায় বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

বিস্তারিত...

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন: প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালে পাঁচ দিন থাকার পর সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার হালকা অবনতি দেখা দিয়েছে। একথা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা।

বিস্তারিত...

খুলনায় ৮ দলের সমাবেশ চলছে

খুলনার শিববাড়ী মোড়ে চলছে আট দলের বিভাগীয় সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল।

বিস্তারিত...

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: ফখরুল

বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক চড়াই–উতরাই, আন্দোলন, রক্ত ও আত্মত্যাগের পর আজ আমরা একটি নতুন সুযোগ পেয়েছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪