উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের উপযোগী নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পাওয়া এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন বাতিল করা হয়েছে।
জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এক দল বলছে এই মার্কা দিয়ে ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ইহকালের জন্য কোনো নীতি, আদর্শ বা পরিকল্পনা নেই। তারা শুধুমাত্র ধর্মের নামে জনগণকে ট্যাবলেট বিক্রি করছে।
জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। এমনটাই বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) আমিরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার তাঁর সিটিস্ক্যান ও ইসিজিসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হলে রিপোর্টগুলো ভালো আসে। ফলে তাঁকে দেশে রেখেই চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে কি না—সে বিষয়েও ভাবছে মেডিকেল বোর্ড।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনটি রাজনৈতিক দল মিলে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ নামে নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ধর্মের নামে বাংলাদেশে বড় ধরনের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
একজন খুুনীর ইচ্ছা অনুযায়ী ভারত আশ্রয় দিতে পারে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন বলেছেন, একজন মানবতাবিরোধি ও গণহত্যকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না।
রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটই বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। সিদ্ধান্ত মিললেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, লন্ডন যাত্রা স্থগিত করা হয়েছে। তবে নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর পর যেকোনো দিনই ম্যাডামকে নেওয়া হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক।