ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তার একটি তালিকা প্রকাশ করেছে দলটি।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। ঢাকা-১১ আসনের জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে একটি গণবিদ্রোহ। এর মূল লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সেভাবেই সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরব। এমনটাই মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। এ প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে এই দলের আনুষ্ঠানিক জানাজা ও দাফন সম্পন্ন হবে।
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশকে ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো দেশ যদি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। পাশাপাশি এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।
নোয়াখালী-৬ আসনে দশদলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো লোকই থাকবে না এবং সবাই স্বাবলম্বী হবে। গতকাল নোয়াখালীতে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।