| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ বন্ধে ইরানের ৩টি নতুন প্রস্তাব

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 156 বার পঠিত
যুদ্ধ বন্ধে ইরানের ৩টি নতুন প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবসানে ৩ টি নতুন প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায় সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে।  সেই প্রস্তাব যুক্তরাস্ট্রের কাছে পাঠানো হয়েছে যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এমনটা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় । 

ইরানের নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা  চালাবে নাএই নিশ্চয়তা দিতে হবে। যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে। সর্বশেষ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছালে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

আরও পড়ুন-

নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ইরানের নতুন প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করলে হোয়াইট হউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানিয়েছেন এসব খুব সংবেদনশীর কূটনৈতিক আলোচনার বিষয় যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমে এ ব্যাপারে আলোচনা করবে না। যুক্তরাষ্ট্র কেবল একটি চুক্তিতেই রাজি হবে তা হোলো ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হবে না।

গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য  বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও সেই বৈঠক ব্যর্থ হয় এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান। প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায়। ১১ এপ্রিলের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একাধিকবার পাকিস্তান সফরে গেলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয়বার সরাসরি সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার প্রতিনিধি দলকেও পাঠাতে আগ্রহী নন জানিয়ে বলেন, এখন থেকে যাবতীয় আলাপ-আলোচনা হবে ফোনে। এর পরেই ইরান এ নতুন প্রস্তাব উত্থাপন করে। 


এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪