| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি ধর্ষণ করিনি: ট্রাম্প

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 153 বার পঠিত
আমি ধর্ষণ করিনি: ট্রাম্প

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ অনুষ্ঠানে সশস্ত্র হামলার চেষ্টা চালানো কোল অ্যালেনের দেয়া ইশতেহারের উদ্ধৃতিতে এক সাংবাদিকের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৭ এপ্রিল) সিবিএস নিউজ-এর নোরাহ ও'ডোনেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজাজ হারিয়ে নিজেকে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে জোরালো দাবিতে সরাসরি বলেন, ‘আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।’ 


সাক্ষাৎকারে ট্রাম্প সংবাদমাধ্যমের কর্মীরা অত্যন্ত ‘ভয়ংকর’ এবং তারা জেনেশুনেই একজন ‘অসুস্থ’ ব্যক্তির আজেবাজে কথা প্রচার করছেন উল্লেখ করে বলেন, ইশতেহারে উল্লিখিত শব্দগুলো প্রয়াত কলঙ্কিত অর্থদাতা জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ককে ইঙ্গিত করে। এসব বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি সব অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন। এপস্টাইন বা অন্যান্য কেলেঙ্কারিতে ডেমোক্র্যাট শিবিরের নেতাদের দিকে আঙুল তুলে তিনি বলেন,‘আপনার লজ্জা হওয়া উচিত একজন অসুস্থ মানুষের লেখা এসব আবর্জনা পড়ার জন্য।’

আরও পড়ুন-

যুদ্ধ বন্ধে ইরানের ৩টি নতুন প্রস্তাব

ঘটনার সময় নিজের সাহসিকতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন,পরিস্থিতির ওপর নজর রাখতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত সরিয়ে নেওয়া হলেও তিনি নিজে খানিকটা সময় নিয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন আসলে কী ঘটছে। তিনি এই হামলাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পাশাপাশি সংবাদমাধ্যমের নেতিবাচক প্রচারণার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিচ্ছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তিনি বলেন মেলানিয়া এই পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছেন। 


এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪