| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামুনুল হক ভোট দিইয়েছেন শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র মোহাম্মদপুরে

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96823 বার পঠিত
মামুনুল হক ভোট দিইয়েছেন শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র মোহাম্মদপুরে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় তিনি তার ভোট প্রদান করেন।

‎‎সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরুর পর সকালেই তিনি কেন্দ্রে প্রবেশের সময় সমর্থকদের একটি ছোট দল উপস্থিত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এবং তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। 

‎‎নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঢাকা-১৩ আসনে ৪ লাখের বেশি ভোটার নিয়ে কেন্দ্রটিতে সার্বিকভাবে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের উপস্থিতি ও প্রার্থীদের প্রচারণা ঘিরে শুরু থেকেই নানা সমালোচনা থাকলেও সবার নজর এখন ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের দিকে।


‎‎

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪