| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধিতার নাটক বন্ধ করেন : মাহফুজ

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 93087 বার পঠিত
বিরোধিতার নাটক বন্ধ করেন : মাহফুজ


সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে এ নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ আহ্বান জানান তিনি।

পোস্টে লেখেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। জনগণের ন্যায্য লড়াইয়ে এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪