| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 85196 বার পঠিত
সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সায়াদ-৩জি উৎক্ষেপণ করেছে ইরাণ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়,সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটি সোজাসুজি উৎক্ষেপণযোগ্য এবং এর কার্যকর দূরপাল্লা প্রায় ১৫০ কিলোমিটার। এর আগে সায়াদ-৩ ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক সংস্করণ প্রথম পরীক্ষা করা হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর। 

স্থলভিত্তিক সায়াদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ,ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী পরিচালিত হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল শীর্ষক নৌ মহড়ার সময় যুদ্ধজাহাজ শহিদ সায়াদ শিরাজি থেকে ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সমুদ্রে কার্যকরভাবে উৎক্ষেপণ করা হলো। বিশ্লেষকদের ধারনা গত ১৬ ফেব্রুয়ারি থেকে তিন দিন ধরে শুরু হওয়া হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত স্মার্ট কন্ট্রোল মহড়ার মধ্য দিয়েই তেহরান সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জানান দিলো ।

তবে ইরানের কর্তৃপক্ষ দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শহিদ সোলাইমানি শ্রেণির সামরিক জাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪