| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত নিহত ৭

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 83603 বার পঠিত
ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত নিহত ৭

ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায়  এয়ার অ্যাম্বুলেন্স ভিটি-এজেভি সাতজন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ ফ্রেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ডিজিসিএ-এর বরাত দিয়ে জানিয়েছে, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ বিমান সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করার প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

প্যাক্স ম্যানিফেস্ট অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমান ভিটি-এজেভিতে দুইজন পাইলট, একজন রোগী, দুইজন পরিচর্যাকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিকসহ মোট সাতজন আরোহী ছিলেন।  গুরুতর দুর্ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তির ৬৩ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে স্থানান্তর করার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে জেলা প্রশাসনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পৌঁছেছে ।  এছাড়াও  এয়ারক্রাফট এক্সিডেন্ট ইভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-এর একটি দলও পাঠানো হয়েছে। 

    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪