| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 83297 বার পঠিত
ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।  এতে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর দুই ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনাসদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন,পাইলট কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। 

দেশটির গণমাধ্যম বলছে, ট্রেনিংয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক সবজির দোকানের ওপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এতে ঘটনাস্থলেই নিহত হন পাইলট, তার সহযোগী আর দোকানটিতে থাকা দুই ব্যক্তি। প্রাথমিক ধারণা অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে বাজারে নিজ দোকানে কর্মরত অবস্থায় দুই ব্যক্তি নিহত হন।

সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তিনিও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এই দুর্ঘটনার এক সপ্তাহেরও কম সময় আগে ইরানের হামাদান প্রদেশে নৈশকালীন প্রশিক্ষণ চলাকালীন বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান (সম্ভবত পুরোনো মার্কিন নির্মিত এফ-৪ মডেল) বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪