| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওমরাহ পালনে নতুন রেকর্ড

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 81558 বার পঠিত
ওমরাহ পালনে নতুন রেকর্ড

সৌদি আরব ওমরাহ পালনকারী হজযাত্রীদের সংখ্যার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড ঘোষণা করেছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার চলতি রমজানের চতুর্থ দিনে ৯ লাখ ৪ হাজার হাজি ওমরাহ পালন করেছেন যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস। 

গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষ ওমরাহ পালন করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর, অর্থাৎ মাতাফ এলাকা, সারাদিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার, মাগরিব, এশা, তারাবি ও রমজানের শেষ দশদিন তাহাজ্জুদ নামাজের সময় ভিড় বেশি হওয়ায় মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়। মসজিদের ভেতরে চলাচলের সময় নির্দেশনা মেনে চলতে এবং পথঘাট বা করিডোরে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ তৈরি,নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা, অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়। পথচারীদের চলাচলে যেন কোন বাধা সৃষ্টি না হয় সেসব স্থানে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪