ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের জন্য সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন
চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই বিদায়ী ভাষণ দেন। প্রধান উ
অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।
এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৭৯.৪৬ শতাংশ সদস্য কোটিপতি। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বে গঠিত নতুন সরকার শপথ নেবে।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন করা হয়।
বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে। এমনটাই বললেন, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে কোথাও সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি।