সদ্য অনুষ্ঠিত দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দ্বিগুণেরও বেশি ব্যবধানে জয়ী হলেও ফলাফল প্রকাশে ভুল তথ্য সামনে আসায় আলোচনা তৈরি হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত ফলাফল প্রকাশ করে।
বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়ে দোলা লাগা দেখে কবি বলে উঠেছেন ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। ঋতুরাজ বসন্তের প্রথম দিন সব কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্ত উপস্থিত হয় তরুণ-তরুণীসহ সর্বস্তরের কাছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষে আজ (শুক্রবার) ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
সফলভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকার জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে শুভেচ্ছা জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফলাফল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথ সুগম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দলটি ১৫০টির বেশি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে। ফলে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তবে কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং কে শপথ পড়াবেন—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঈদের উৎসবের মতো উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে আজও (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি আছে। তবে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে।
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী জানান তারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া এবং ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো মামুনুল হক।