| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা নয়াপল্টনে

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103209 বার পঠিত
৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা নয়াপল্টনে

আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এ উপলক্ষ্যে সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন সোমবারে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রতি দলের প্রধানদের।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ ঢাকা জেলা ও এর আশপাশের বিএনপির প্রার্থীরা-ও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী আরও জানান, বিএনপির প্রত্যাশা জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রতিদ্বন্দ্বী দল জামায়াত প্রসঙ্গে তিনি বলেন দলটি এখন যা কিছু করছে, সবই শাক দিয়ে মাছ ঢাকা। রুহুল কবির রিজভী জানান আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেল থেকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪