| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্মাতা রায়হান রাফীর নীরব আর্তনাদের সিটি ‘প্রেশার কুকার’

  • আপডেট টাইম: 23-02-2026 ইং
  • 85005 বার পঠিত
নির্মাতা রায়হান রাফীর নীরব আর্তনাদের সিটি ‘প্রেশার কুকার’

সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আসন্ন ঈদুল ফিতরে। তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন গত শনিবার ও রোববার পর পর দুটি পোস্টার প্রকাশ করে। পোস্টারে প্রধান চার নারী চরিত্র ইতোমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে দর্শক মহলে। 

‘প্রেশার কুকার’ সিনেমার কেন্দ্রবিন্দু চারজন নারী হলেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। ঢাকা শহর নারীদের জন্য ‘প্রেশার কুকার উল্লেখ করে রাফী বলেন, নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে।

ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমা নায়ক-নির্ভর থাকলেও কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে এখানে ব্যতিক্রমী পথে হাঁটা রায়হান রাফীর ভিন্ন উদ্যোগে চার নায়িকার সাজসজ্জায় আভিজাত্যের ছাপ থাকলেও চোখেমুখে ভেসে উঠেছে এক ধরনের রহস্য।   

কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪