ছোটপর্দার অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন শ্বশুরবাড়ির সদস্যরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে, নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কথা বলার মতো অবস্থায় এখন নেই।” এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।