| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ রহস্যময় প্রতিক্রিয়া স্টোয়ারমারের

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 75303 বার পঠিত
স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ রহস্যময় প্রতিক্রিয়া স্টোয়ারমারের

হলিউডের জনপ্রিয় স্পাইডারম্যান খ্যাত তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী জেনডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড় সম্প্রতি জেনডায়ার স্টাইলিস্ট ল রচ এই জুটির বিয়ের ইঙ্গিত দিলে। বিষয়টি সরাসরি নাকচ না করলেও এক রহস্যময় প্রতিক্রিয়া ভক্তদের কৌতূহল মিটিয়েছেন তার মা।

গত ১ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ল রচের মন্তব্য, জেনডায়া ও টম হল্যান্ড বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ মন্তব্যের ভিডিও ক্লিপটি ক্লেয়ার স্টোয়ারমার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ভিডিওটির ক্যাপশনে দীর্ঘ কোনো বক্তব্য না দিয়ে শুধু একটি ‘হাসির ইমোজি’ ব্যবহার করে লিখেছেন, ‘হাসিটা..’। 

জেনডায়া ও টম ২০২১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেও তারা সবসময়ই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই জুটির বাগদানের খবর ছড়িয়েছিল। সম্প্রতি জেনডায়ার হাতে একটি সোনার আংটি দেখার পর জোরালো হয় বিয়ের গুঞ্জন।

স্টাইলিস্ট ল রচ এর আগেও বলেছিলেন, জেনডায়া বিয়ে করলে সেটি অত্যন্ত গোপন থাকবে।  জেনডায়া এবং টমের ঘনিষ্ঠ সূত্রের খবরে জানা যায় বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘ডুন’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বিয়ে নিয়ে এই জুটির এখনই কোনো তাড়া নেই। তারা দুজনেই বর্তমানে তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪