অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তার কোনো পরিবর্তন হয়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স সিপিআই) ২০২৫-এ বাংলাদেশ ১০০-এর মধ্যে ২৪ পয়েন্ট অর্জন করে বিশ্বে নিচের দিক থেকে ১৩তম অবস্থানে রয়েছে। আগের বছরের তুলনায় স্কোর এক পয়েন্ট বাড়লেও অবস্থান এক ধাপ নেমে গেছে, যা দেশের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
গত ১৮ মাসের সময়ে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জে পুরোপুরি সফল না হলেও পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি বলেছেন,অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বীপ জেলা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে ৭৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈধ অস্ত্র জমাদানের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র মালিকদের কাছ থেকে জমা নেওয়া হয়েছে। কতগুলো অস্ত্র এখনো জমা পড়েনি এ বিষয়ে তিনি বলেন, সংখ্যাটি খুব বেশি নয়। অনেক অস্ত্রের মালিক বিদেশে অবস্থান করায় তারা অস্ত্র জমা দিতে পারেননি, তবে এই সংখ্যা নগণ্য।
বিএনপির মিডিয়া সেল,দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সদস্য আলী মামুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপন এবং একইসঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে আজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলে ছুটি ঘোষণার পর রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।
দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা,ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ছয়টি দেশ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ সত্ত্বেও।