সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ( ৬ ডিসেম্বর ) নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত যেতে বাধ্য হওয়া শেখ হাসিনা কতদিন সেখানে থাকবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরিই তার নিজের।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ বাড়তে পারে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ, চীনসহ কয়েকটি দেশকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান এমন ইঙ্গিত মিলেছে দেশটির পররাষ্ট্র নীতি বিশ্লেষকদের কাছ থেকে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও উত্তেজনা চরমে। সপ্তাহের শুরুর শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে উভয় পক্ষই।
সুদানে আবারও ভয়াবহ সহিংসতা। দক্ষিণ কর্দোফান প্রদেশে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের ড্রোন হামলায় একদিনেই প্রাণ হারালেন অন্তত ৭৯ জন বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে ৪৩টি শিশু। আহত হয়েছেন আরও ৩৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানো হয় কালোগি শহরে।
পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছিলেন ইমরান খান।
ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো টানা তৃতীয় দিনেও বড় ধরনের বিপর্যয়ের মুখে। প্রযুক্তিগত ত্রুটি, খারাপ আবহাওয়া, আকাশপথে ভিড় এবং কর্মী সংকট—সব মিলিয়ে সংস্থাটি শুধুমাত্র বৃহস্পতিবারই দেশ–বিদেশ মিলিয়ে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে।
ভারতে জঙ্গি হামলার ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি এবং ভুয়া ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কলকাতার একটি সেশনস কোর্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন। আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে ক্রেমলিন।
জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগের কথা বলে ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে “বড় কিছু লুকানো হচ্ছে” এমন আশঙ্কা প্রকাশ করেছে তার পরিবার। দীর্ঘদিন কারাবন্দি ইমরানের সাথে গত কয়েক সপ্তাহ ধরে পরিবারের কেউই যোগাযোগ করতে পারছেন না।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা যা সৃষ্টি হয়েছে মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে তা ইতোমধ্যেই ধ্বংসস্তুপে পরিণত করেছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চলকে। মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে, আর নিখোঁজদের সংখ্যা প্রায় ৫০০।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা ঘিরে আক্ষেপ ও উদ্বেগ বাড়ছে দেশের ভেতরে ও বাইরে। এবার উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চিলির একদল চলচ্চিত্র নির্মাতা বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনের দীর্ঘদিনের দমন–পীড়ন, দখল ও মানবাধিকার লঙ্ঘনের গল্প নতুনভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবন, প্রতিরোধ আর মানবিক সংকটকে কেন্দ্র করে তাদের নতুন ফিচার ফিল্মটি নির্মিত হচ্ছে
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়া-র প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশজুড়ে বিপর্যস্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রাণহানি দ্রুত বাড়তে বাড়তে ছুঁইছুঁই করছে ২০০। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো আফগান নাগরিককে নতুন ভিসা দেওয়া যাবে না, আর যাদের ভিসা আবেদন প্রক্রিয়াধীন ছিল, সেগুলোও তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে।অভিবাসী, অ-অভিবাসী, এমনকি বিশেষ অভিবাসন ভিসাও বন্ধ থাকবে আফগানদের জন্য। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।