ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে
নেত্রকোনা শহরের ছোট বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকান হেনা ডিজিটালে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন দোকানটির মালিক রাজু সাহা
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তার মা-কে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। ঘটনার সময় তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফ দেন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের নকলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।
জামালপুর ও শেরপুর জেলার সংযোগকারী ব্রহ্মপুত্র ব্রিজে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ময়মনসিংহ জেলা থেকে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ায়
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের দুই কলেজ শিক্ষার্থী ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম নিহত হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলার ময়মনসিংহ-১১ আসনে প্রকাশ্যে ভোট প্রদান ঠেকাতে ব্যর্থ হওয়ায় এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুই পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত এবং এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম, এবং উপজেলা সদর বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।