শেরপুরে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়ত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশিক্ষণ চলাকালে হঠাৎ একটি গুলি তার বুকে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্বৃত্তদের দ্বারা রেললাইনের পাত তুলে ফেলার ঘটনায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
জানা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেললাইনের ২০ মিটার স্লিপার কেটে রেখেছে দুর্বৃত্তরা। যার ফলে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ
ঘন কুয়াশায় পথ হারিয়ে যমুনার মাঝ নদীতে আটকা পড়েছে নারী-শিশুসহ ৪৭ বরযাত্রী বহনকারী একটি নৌকা। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) দিবাগত রাত ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দী থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলাগামী নৌকাটি যমুনার মাঝ নদীতে আটকা পড়ে যায়।
কিশোরগঞ্জের নরসুন্দা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলেছে বিপুল অঙ্কের দান। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়। ১০টি দানবাক্স ও ৩টি ট্রাংক থেকে বেরিয়ে আসে মোট ৩৫ বস্তা টাকা।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পযর্ন্ত গ্রেফতার হয়েছে মোট ১২ জন।
এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মারধর করা হয়। পরে তিনি মারা যান।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) কে শ্বাসরোধে হত্যা করেছে চোর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম।এমন অভিযোগ উঠেছে। হত্যার পর কুড়াল হাতে নিজেই থানায় হাজির হয় অভিযুক্ত যুবক।
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।