ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে যান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাকসু ভিডি সাদিক কায়েম। তিনি ঢাকা সিটিকে গ্যাংস্টার মুক্ত করতে অভ্যুত্থান হবে বলে ঘোষণা দেন।
দেশের রাজনীতিতে আলোচনা তৈরি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের প্রার্থী তালিকা। জানা গেছে, জোটটির ঘোষিত প্রার্থী তালিকায় একজনও নারী প্রার্থী নেই। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ও প্রশ্ন উঠেছে নারী নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে জোটটির অবস্থান নিয়ে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত এই তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ভোট আয়োজনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কিছু ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি।
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন। তিনি এসব প্রবণতাকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন।
জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। এমনটাই বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) আমিরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
দলীয় সিদ্ধান্তে বড় পরিবর্তন এনে খুলনা–১ আসনে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামি। মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত।
খুলনায় বিভাগীয় সমাবেশে সরকারবিরোধী নানা অভিযোগ তুলে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন— ক্ষমতায় না যেয়েও কিছু ব্যক্তি ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো ভিন্ন ধর্মের ব্যক্তিদেরও দলীয় প্রার্থী হিসেবে এমপি পদে মনোনয়নের সুযোগ দেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।