উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন।
সম্মেলনের মাধ্যমে সরাসরি গোপন ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। বর্তমান কমিটির বেশ কয়েকজন নেতা ছাত্রত্ব শেষ হওয়ায় বিদায় নিচ্ছেন। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি দাবি করেন, যারা হাদির শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদি অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ওসমান হাদির জন্য দোয়া চাওয়াকে সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে গেছে। এ সময় তিনি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন মহলের আপসকেও কটাক্ষ করেন।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।