জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এমনটাই মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ নির্বাচন-সংশ্লিষ্ট নয়, এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস-এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা এমন এক দেশ গড়ার জন্য চেষ্টা করছেন যেখানে কোনো মা বা বোন নিরাপত্তাহীনতায় থাকবে না।
প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের হতাশা থেকে কিছু পক্ষ চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।
যে রাজনৈতিক দলের হাতে নিজেদের নেতা-কর্মীরাই নিরাপদ নয়, সেই দলের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকবে—এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী মহিলা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১১ দলীয় জোটের নেতৃত্বাধীন জোট বিজয়ী হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের দায়িত্ব হলো প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং সবার জন্য নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, আজকে দিল্লির তাবেদাররা ও পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাই আমাদের মা-বোন, চাচাদের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেটে এসে পৌঁছেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচিত জনসভায় যোগ দিতে তিনি সিলেট সফরে এসেছেন।
নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
মাগুরায় মহম্মদপুরে হাসপাতালের রোগীদের মধ্যে কম্বল বিতরণের সময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ায় জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহম্মদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।