নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, এসব আসনের ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির প্রায় ৫৪ শতাংশ ভোটের বিপরীতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত-নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সাক্ষাতের সময় ব্যারিস্টার আরমান বলেন, আমি যখন আয়নাঘর থেকে বের হয়ে আসি, তখন আমার পরিবার ‘প্রথম মায়ের ডাক’ নামে সংগঠনের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে। এখনও পর্যন্ত গুম হওয়া সুমন ভাইয়ের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, তাঁর দল জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ৩৮ জন প্রার্থী। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে পেজে বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শোর-৩ আসনের ভোট গণনার প্রথম পর্যায়ে ৫টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা প্রতীক) এগিয়ে রয়েছেন। পাওয়া তথ্য অনুযায়ী, কাদের এই কেন্দ্রগুলোতে মোট ৫ হাজার ২৪৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিতের ৪ হাজার ৩০৮ ভোটের চেয়ে এগিয়ে আছেন।
ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ব্যাপক অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ যুগ পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমিও আগে ভোট দিতে পারিনি, আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল। এই ভোটের মাধ্যমে দেশে সন্ত্রাসমুক্ত ও দখলমুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হোক।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের মাঠে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কার্যক্রম “প্রশংসনীয়”। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে, সেনাবাহিনী যদি ভোটগ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমানের মতো দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে দেশ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে পাবে।