| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ ২৪৭ রানে অলআউট

বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে।

বিস্তারিত...

৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা

গল টেস্টে রানের বন্যা বাইছে। মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

বিস্তারিত...

৩০ বছর পর শ্রীলঙ্কার ওপেনিংয়ে দুই ডানহাতি ব্যাটার

বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করছেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দুজনেই ডানহাতি ব্যাটার। টেস্টে ১৯৯৫ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার হয়ে দুই ডানহাতি ব্যাটার ইনিংস শুরু করলেন। এতে ৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে ইনিংস শুরু করলো লঙ্কানরা।

বিস্তারিত...

বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে পেলেন রিশাদ

গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তারপরও রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট হারিকেনস। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি।

বিস্তারিত...

লঙ্কান শিবিরে প্রথম আঘাত তাইজুলের

উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করে লঙ্কানদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে সেই জুটি ভেঙেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম

বিস্তারিত...

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।

বিস্তারিত...

শেষ বিকেলে ২৬ রানে ৫ উইকেট,৫০০ অনিশ্চিত বাংলাদেশের

মুশফিকুর রহিম আউট হলেন। সেই পুরোনো রোগ ধরে বসলো বাংলাদেশের। একের পর এক উইকেট হারাতে থাকলো টাইগাররা। শেষ বিকেলে ২৬ রানের মধ্যে ৫টি উইকেট খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বিস্তারিত...

১৬৩ রান করে সাজঘরে ফিরে গেলেন মুশফিক

বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টার মতো খেলা বন্ধ ছিল। তার ঠিক আগের বলে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। পুনরায় খেলা শুরুর পর সেই আম্পায়ার্স কলেই সাজঘরে ফিরে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

বিস্তারিত...

বৃষ্টির পর ফের শুরু খেলা

বৃষ্টির পর গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা ফের শুরু হয়েছে। ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৫৯ আর লিটন দাস ৬১ রানে অপরাজিত।

বিস্তারিত...

১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

দলকে মনমত নিজের পারফরম্যান্স উপহার দিতে পারছেন না- এই অনুশোচনা থেকেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে মাত্র কয়েকদিন আগেই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি ঠিকই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) মঙ্গলবার ৪৮ বলে ঝোড়ো এক সেঞ্চুরি করেন তিনি।

বিস্তারিত...

সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম, ফিল্ম পলিটিক্স নিয়ে শিরিন শিলা

চোখে ছিল নায়িকা হওয়ার স্বপ্ন, হাতে আসে সিনেমায় অভিনয়ের প্রস্তাব। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খান। কারণ সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়। তাও আবার না জানিয়ে! তাকে বাদ দিয়ে নেয়া হয় আরেক আলোচিত নায়িকা ববিকে। এমন কষ্টের গল্প শেয়ার করলেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা।

বিস্তারিত...

গলে বৃষ্টির কারণে খেলা বন্ধ

গলে বৃষ্টির কারণে খেলা বন্ধ

বিস্তারিত...

মুশফিকের ১৫০, বাংলাদেশের চারশ ও লিটনের ফিফটি

টেস্ট ক্রিকেটে আরও একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইলফলকে পৌঁছান তিনি। এই ইনিংসের আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ১৯১ রান করেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এ নিয়ে সাতবার ১৫০ রানের মাইলফলক ছুঁলেন ৩৮ বছর বয়সী ডানহাতি টাইগার ব্যাটার।

বিস্তারিত...

ফিল্ডিংয়ে লঙ্কানদের হতাশা, মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন

মুশফিকুর রহিম ১৪১ আর লিটন দাস ৪৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৭৪ রানের

বিস্তারিত...

শান্ত ও মুশফিকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাদের বিরু‌দ্ধে প্রথম দিন‌টি দারুণ কাটলো বাংলা‌দে‌শের

নতুন শুরুর প্রত্যাশায় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের , প্রথম দিনের শুরুতে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। অভিজ্ঞ এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে দিনের খেলা শেষ করেছে অতিথিরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪