বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি।
টি–টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ ভার্চুয়াল সভা করে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল ৪টায় আইসিসির এই বোর্ড সভা শুরু হওয়ার কথা রয়েছে।
সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক পাকিস্তান সুপার লিগ থেকে দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন। খেলোয়াড় হিসেবে পিএসএলের সঙ্গে তার পথচলা এখানেই শেষ জানিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তা নিশ্চিত করেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঠিক এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে। আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে সমর্থন জানিয়ে ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
গতকাল বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম। বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হয়েছে লো-স্কোরিং তবে জমজমাট লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে সিলেট টাইটান্সের বিপক্ষে।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়া সিলেট টাইটান্স বিলিংস-মিরাজ জুটিতে ম্যাচে ফেরে। রংপুর রাইডার্স এই দুই ব্যাটারের বিদায়ের পর জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও ফাহিম আশরাফের করা ম্যাচের শেষ বলে বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ইংলিশ তারকা ক্রিস ওকস। ফলে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেটের।
বিপিএলকে গোনার ‘টাইম নেই’ বলে ইতিপূর্বে বিতর্কের জন্ম দেওয়া সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এবার বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কয়েক দফা বৈঠক সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এ প্রসঙ্গে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, আইসিসি বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখন কিন্তু বিশ্বকাপ শুরু হতে হাতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। এই অবস্থায় বাংলাদেশ সরে দাঁড়ালে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন আলোচনা জোরালো হলেও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দলের অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন ফাস্ট বোলিংয়ের অতিরিক্ত চাপের কারণে পিঠের নিচের অংশে লাম্বার বোন সৃষ্ট ক্ষুদ্র ফাটলের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না প্যাট কামিন্স।
দিনের পর দিন গড়ালেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ইতোমধ্যে আইসিসিকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর শুরু হয়েছে ধারাবাহিক আলোচনা—মেইলের জবাব, ভিডিও কনফারেন্স এবং সর্বশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বৈঠক। তবুও বাস্তবতা হলো, বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনও প্রায় শূন্যের কাছাকাছি।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস শুরুতে উদ্বোধনী জুটির ২৬ রানে ভাঙে। ওপেনার দিলারা আক্তার মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন। সমান রানেই ফিরেন জুয়াইরিয়া ফেরদৌস। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও থিতু হতে পারেননি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের মাটিতেই বিশ্বকাপ আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের আলোচনা শুরু হলেও সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ড।
ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যোগ দিয়েছেন ভারতীয় আইসিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা। শনিবার রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়েই আলোচনা হয়েছে।