| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর

রংপুরের সাথে লড়াই করে হারল ঢাকা

বিস্তারিত...

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘ক্রিকেট মাঠের সিংহ’

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাপুরের শ্বেত রক্ত কণিকা বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করে তার ভাই বলেন, অবস্থা একদমই ভালো না।

বিস্তারিত...

বিপিএল শুরু, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব অবশেষে মাঠে গড়িয়েছে নাটকীয়তার পরে। বুধবার বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে ক্রিকেটারদের বয়কটের কারণে মিরপুরের দুইটি ম্যাচ স্থগিত হওয়ার পর বৃহস্পতিবার কোনো খেলা হয়নি।

বিস্তারিত...

লিটন এখন রংপুরের

বিপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা রংপুর রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন নুরুল হাসান সোহান ক্রিকেটের টালমাটাল এই পরিস্থিতির মাঝে। তাই টুর্নামেন্টের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

বিস্তারিত...

কোয়াবের সভাপতি মিঠুনকে হত্যার হুমকি

গতকাল ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বর্জন করেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে। তবে বিসিবির সাথে আলোচনার মধ্য দিয়ে তারা শর্তসাপেক্ষে মাঠে ফিরতে রাজি হয়েছেন। সব যখন ঠিকঠাক তখনই শোনা গেলো জাতীয় দলের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে এবং অন্যান্য ক্রিকেটারদের হত্যা সহ নানা হুমকি প্রদান করা হচ্ছে।

বিস্তারিত...

ছুটির দিন জমজমাট খেলার দিন

ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি। ১৬ জানুয়ারি, শুক্রবার দিনভর এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাঠের লড়াই সরাসরি দেখা যাবে ঘরে বসে। অনেক নাটকের শেষে ছুটির দিনে দুটি ম্যাচ নিয়ে ফিরছে বিপিএল।

বিস্তারিত...

টিকিট নিয়ে দর্শকদের সুখবর দিল বিপিএল

কোয়াবের সদস্যদের সঙ্গে রাতে দিনভর নাটকীয়তার পর বৈঠকে বসা বিসিবি গতকাল বৃহস্পতিবারে জানান বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। ক্রিকেটারদের খেলা বয়কটের কারণে বৃহস্পতিবারের দুটি স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা এবং স্থগিত ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে শুক্রবার।

বিস্তারিত...

হুমকি পাচ্ছেন মিঠুনরা

ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে গত বুধবার বিপিএলসহ সব খেলা বয়কটের ডাক দিয়েছিল। নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করার ফলে স্থগিত হয়ে যায় বিপিএলের দুই ম্যাচ।

বিস্তারিত...

দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন দেশের ক্রিকেটাররা। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা।

বিস্তারিত...

নাজমুলকে অব্যহতি,বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আলটিমেটামের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

থমকে গেল বিপিএল, মাঠে নেই দুই দল

দুপুরে নির্ধারিত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের জেরে। ক্রিকেটারদের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের ফলে বিপিএলের ঢাকা পর্ব শুরুতেই গেলো থমকে। সিলেট পর্ব শেষে ঢাকায় নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিনেই বড় ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে।

বিস্তারিত...

ক্রিকেটাররা শেরাটন হোটেলে একত্রিত, সংবাদ সম্মেলন দুপুরে

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে আজ রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলে অংশগ্রহণ করা বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দুপুর ১টায় সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি: সময় চাইলেও অনড় ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের বেতন ও পারফরম্যান্স সংক্রান্ত বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন ক্রিকেটাররা।

বিস্তারিত...

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ফের আলোচনায় বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবি, তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিস্তারিত...

ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৬ জনের স্কোয়াড ঘোষণা। ফাস্ট বোলার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইসকে রেখেই এই দল ঘোষণা তাদের। অধিনায়ক শাই হোপকে দলের বাইরে রাখা হয়েছে চলমান এসএ টি-টোয়েন্টি লিগে খেলা থাকায়। ঠিক একই কারণে রোস্টন চেজ, আকিল হোসেন ও শেরফানে রাদারফোর্ড এই সিরিজে থাকছেন না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪