ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলকে হার্দিক পান্ডিয়া। রোববার ধর্মশালায় নিজের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে জিতেশ শর্মার ক্যাচ বানিয়ে নাম লেখালেন শততম উইকেট শিকারির, আর বিশ্বে চতুর্থ ব্যাটার হিসেবে এক হাজারের বেশি রানের মাইলফলকে তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে চলমান সিরিজ শেষ না হতেই সাদিয়ার নেতৃত্ব নারী দলকে উড়াল দিতে হবে চীনে, স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামতে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
নিজেদের শক্তিমত্তাকে বাড়াতে আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরুর আগে বুধবার ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানায় । আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলা পেসার জিয়া শরিফি এবার খেলতে আসছেন বিপিএলে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াবে। গত আসরের মতোই এবারও বিপিএল মাঠে গড়ানোর আগেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে উঠেছে নানা গুঞ্জন। গত আসরে ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে বেশ সমালোচিত হয়েছিল চট্টগ্রাম রয়্যালস যদিও এবার মালিকানা বদলেছে তবুও ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টিসহ বিসিবির সকল পাওনা চট্টগ্রাম রয়্যালস পরিশোধ করেছে কি না এমন প্রশ্ন সবার মুখে মুখে।
যারা আইপিএলকে যথাযথ সম্মান দেখাতে চান না, তাদের একেবারেই নিলামে রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আইপিএলের পূর্ণ মৌসুম খেলতে অনীহা প্রকাশ করা ক্রিকেটারদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।
মোস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেকেই নজর কেড়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে দুবাই ক্যাপিটালসের হয়ে বাঁহাতি পেসার নিলেন আরও ২ উইকেট, দলও তুলে নিল বড় জয়। আবারও উজ্জ্বল তিনি।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে থাকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ প্রায় বন্ধই বলা যায়। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব পরিষ্কার করে বলেন, সমর্থকদের ভালোবাসা ও সমর্থন সবসময় তার সবচেয়ে বড় শক্তি তাই তাদের সামনেই বিদায় নিতে চান তিনি।
উত্তর আমেরিকায় প্রথম লিগ শিরোপা জয়ে তিন বছরের অপেক্ষার অবসান হলো লিওনেল মেসির। র্জেন্টাইন তারকার নৈপুণ্যে ইন্টার মায়ামি তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতল। দলগত প্রচেষ্টাতে এই স্বপ্ন পূরণ হয়েছে মনে করেন এলএমটেন কোচ হাভিয়ের মাসচেরানোর।
জাস্টিন গ্রিভসের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও কেমার রোচের অদম্য ফিফটিতে দু’জনের যৌথ দৃঢ়তায় ৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও ক্যারিবিয়ানরা ম্যাচ বাঁচিয়ে গড়েছে ইতিহাস। গ্রিভস তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস অপরাজিত ২০২ রান করে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের
ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
শাই হোপ ও ত্যাগনারিন চান্দারপল ধীরগতির ইনিংস খেলে সামাল দিতে চেষ্টা করেন পরিস্থিতি। ২৩তম ওভারে প্রথম বাউন্ডারি মারেন হোপ । ৫ ও ২৪ রানে দুইবার ফিল্ডার ডেভন কনওয়ে চান্দারপলের ক্যাচ ফেলে দেয়ায় নিজের ধীর, সতর্ক ব্যাটিংয়ে ফিফটি পেয়ে যান।
পেশায় একজন ডাক্তার হয়েও দেশের শীর্ষ জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। বর্তমানে কয়েকটি চ্যানেলে নিয়মিত উপস্থাপনার পাশাপাশি টেলিভিশনে সেলিব্রিটি শো, লাইভ মিউজিক ও হেলথ শো সঞ্চালনা করছেন। সম্প্রতি বিপিএলের নিলাম সঞ্চালনার গুরুদায়িত্বও পালন করেছেন তিনি।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজের করে নিয়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে হারের পর পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারি জায়গা না পাওয়া সৃষ্ট আলোচনায় সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডে জায়গা হয়েছে তার। আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচে একাদশে থাকা অনেকটাই নিশ্চিত শামীমের ।