খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “ফুল বিজু” উদযাপনের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননাকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
ধর্ম বিকৃতির অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ভণ্ডপীরের আস্তানা
ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী রাজু আহমেদের মৃত্যু
ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
জানা যায়, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে অবস্থানকালে তিনি রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রচলিত ঐতিহ্য ভেঙে এবার বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব সাংগ্রাই উদযাপিত হচ্ছে ভিন্ন দুই স্থানে ও দুই কমিটির আয়োজনে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চট্টগ্রাম নগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। নীলফামারীতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ সরেজমিনে নির্ধারিত স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে অটোরিকশা চালক ফরহাদ হোসেনকে ডান চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (সকাল ৬টা) উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।