রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমিতে এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা, চলবে ২০ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরসংক্রান্ত সব কাগজপত্র ১৮ জুনের মধ্যে বিভাগভিত্তিকভাবে রোল নম্বরের ক্রমানুসারে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইলেকশন কমিশন (ইসি)কে হুঁশিয়ারি দিয়েছেন। রাকিব জানিয়েছেন, আজ যদি তাদের দাবি আদায়ে ইসি কোনো সদিচ্ছার পরিচয় না দেয়, তবে তারা সব ধরনের কর্মসূচি চালাতে বাধ্য হবেন। তিনি জানান, বর্তমানে মূল সড়ক অবরোধ করা হলেও প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ফের রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে তারা সড়ক ছেড়েছেন।
রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর ফার্মগেট মোড়ও অবরোধ করেছেন বিক্ষুব্ধ সহপাঠীরা। এতে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যানচলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়া অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্না চালানোর অভিযোগ উঠেছে। হাসপাতালের সিজারিয়ান অপারেশন চলাকালীন সময়ে কিছু সিনিয়র স্টাফ নার্স গ্যাসের চুলায় রান্না করছেন এবং থিয়েটারের কক্ষকে শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন। এতে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখা দেওয়ায় গণনা স্থগিত রাখা হয়। পরে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাতে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়।
ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড ও সোয়াট টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটি দায়িত্ব পালন করে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড ও সোয়াট টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটি দায়িত্ব পালন করে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’-এর ভিপি (সহসভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়।