| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেফতার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিস্তারিত...

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সতর্ক বার্তার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব

নির্বাচন ও গণতন্ত্রকে ঘিরে দেশ-বিদেশ থেকে ছড়ানো বিপুল পরিমাণ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেন, ভারতীয় কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে।

বিস্তারিত...

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বিস্তারিত...

রোজায় গরুর মাংস ৬৫০ ও ৮০ টাকায় দুধ বিক্রি করবে সরকার

পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতি বছরের মতো এবারও রোজায় সুলভমূল্যে দুধ, গরু-মুরগির মাংস ও ডিম বিক্রি করবে সরকার।

বিস্তারিত...

আরো বাড়ল এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

প্রশাসনের বিরুদ্ধে একপাক্ষিকতার অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোটার আকর্ষণের জন্য প্রার্থীরা এ ধরনের বক্তব্য দিচ্ছেন।

বিস্তারিত...

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিন

শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ও বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে: টিআইবি

২০২৫ সালে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশের বিভিন্ন স্থানে মোট ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেগুলিতে অন্তত ১০২ জন নিহত হয়েছেন। একই সময়ে ১,৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে।

বিস্তারিত...

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুটি মামলার প্রত্যেকটিতে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

স্বর্ণের দাম টানা দ্বিতীয়বার কমালো বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম টানা দ্বিতীয় দিন কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একবারে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

বিস্তারিত...

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করা হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে। ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

বিস্তারিত...

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ভোটের আগে অর্থের অপব্যবহার ও ভোটার প্রভাবিত করার আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিন বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।

বিস্তারিত...

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪