| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নতুন নির্বাচিত এমপিদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এ পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী দুটি বিকল্প পথ খোলা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো সময়ক্ষেপণ করবে না।

বিস্তারিত...

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে চাঁদ উদ্যান এলাকায় তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ পাঁচজনকে গ্রেফতার এবং অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা নয়াপল্টনে

আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এ উপলক্ষ্যে সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন সোমবারে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রতি দলের প্রধানদের।

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচন: সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনা মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সারা দেশে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। এবারই প্রথম ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহলের অনুমতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ১০ জন একুশে পদক পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিস্তারিত...

৫ ফেব্রুয়ারির মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে। তাই প্রবাসী ভোটারদের যতদ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এমন আশঙ্কার কথা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন তিনি।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় পড়া শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এবং আরও একজনের হত্যার মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় পড়া শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি রায়ের কার্যক্রম প্রচার করা হচ্ছে।

বিস্তারিত...

ছুটি বাতিল, ভোটের দিন চলবে মেট্রো রেল

মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান রাজধানীর ভোটারদের সুবিধার্থে এদিন বাড়তি মেট্রো রেল চলাচল করবে ।

বিস্তারিত...

৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

তিনি আরো জানান, আজ সকাল সাড়ে ৯ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

বিস্তারিত...

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামি

জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রিজনভ্যানে করে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বিস্তারিত...

নির্বাচনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। অতীতের ফ্যাসিবাদী শাসনের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সামান্যতম বিচ্যুতিও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪