| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ ফেব্রুয়ারির মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103264 বার পঠিত
৫ ফেব্রুয়ারির মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে। তাই প্রবাসী ভোটারদের যতদ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এমন আশঙ্কার কথা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন তিনি। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাছের ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন। তবে ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হলে এবং ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। 



আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েদি এই তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। প্রবাসী ভোটার ও দেশের ভেতরের তিন শ্রেণির ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪