| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ভোটের আগে অর্থের অপব্যবহার ও ভোটার প্রভাবিত করার আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিন বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।

বিস্তারিত...

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বিস্তারিত...

নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রস্তুতি অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, উৎসবমুখর ও পুরোপুরি ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।

বিস্তারিত...

কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো ধরনের ঝামেলা বা সহিংসতা ছিল। তবে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে

বিস্তারিত...

৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামিদের হাজিরে পরবর্তী শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বিস্তারিত...

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যবহৃত ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

নির্বাচনী প্রচারণা শেষের সময়সীমা ১০ ফেব্রুয়ারি, পোস্টার নিষিদ্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে দেশের সব প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে বন্ধ করতে হবে।

বিস্তারিত...

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয় তরুণকে গুলি করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিস্তারিত...

বাণিজ্যমেলায় ৩৯৩ কোটি টাকা বিক্রি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার ৩৯৩ কোটি টাকার পণ্য ক্রয়-বিক্রয় হয়েছে। পাশাপাশি ২২৪ দশমিক ২৬ কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে। গত বছরের তুলনায় চলতি বছর মেলায় বিক্রি বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।

বিস্তারিত...

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’—এই অমর পঙ্‌ক্তির সুরে আবারও মুখর হচ্ছে বাঙালির হৃদয়। আজ থেকে শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় ও স্মৃতিবিজড়িত মাস ফেব্রুয়ারি। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে অনন্য এই মাস বাঙালি জাতির কাছে ভাষা, দেশপ্রেম ও আত্মপরিচয়ের প্রতীক।

বিস্তারিত...

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমলো

জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি গত বছরের মার্চ মাস থেকে চালু করা হয়েছে। এ পদ্ধতির আওতায় প্রতি মাসেই জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। একইভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিস্তারিত...

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে কঠোর ব্যবস্থা: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। একই সঙ্গে তিনি প্রশাসনকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দেন।

বিস্তারিত...

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে।

বিস্তারিত...

আরো ১২ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল

এর আগে মিথ্যা তথ্য প্রদান ও দুইবার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে গত বছর ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১১(৪) এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪