মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।
গোপালগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির তথ্যমতে, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি ব্যালট।
আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ রুটে ট্রানজিট ছাড়া সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ফলে সময় কম এবং যাত্রীপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে-পরে ৩ দিন (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ২৪ ঘণ্টার জন্য নিষেধ থাকবে অন্যান্য যন্ত্রচালিত যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে মাছ শিকার ও লাকড়ি সংগ্রহ করতে যায় তারা। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে দুজনই গুলিবিদ্ধ হয়।
প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও এই সুপারিশ বাস্তবায়নের সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন নির্বাচনেও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।
সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এমনটাই বললেন, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালট বাতিলের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া কোনো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
পরিবেশ উপদেষ্টা বলেন, "বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। সবকটা বাস আমি চ্যালেঞ্জ করে বললাম। এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, তা আমাদের ভাবতে হবে।" তিনি আরও জানান, পুরোনো বাসের স্ক্র্যাপ পলিসি নিয়ে দীর্ঘ সময় ধরে অনুরোধ করা সত্ত্বেও এখনো কার্যকর হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসনে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। তিনি বলেন, কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফেরানো রাষ্ট্রের দায়িত্ব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডা. এনামুর রহমানসহ আরও কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ।
চাঁদা না দেওয়ায় নরসিংদীতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।