সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের (UAE) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের করা চুক্তি বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন।
শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ‘চ্যাম্পিয়ন’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটি যেনো আর জালিয়াতির কারখানায় পরিণত না হয়, সে জন্য সবার মানসিকতা বদলানোর আহবান জানান তিনি।
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এই সনদ কোনো চাপিয়ে দেওয়া দলিল নয়; বরং দীর্ঘ নয় মাস ধরে ৩০টি রাজনৈতিক দলের নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে এটি প্রণীত হয়েছে, যার বাস্তবায়নের দায় রাজনৈতিক দলগুলোর ওপরই বর্তায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে বিজিবির ৫ ব্যাটালিয়নের ৩৮ প্লাটুন সদস্য।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দরজা খুলেছিল, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার ‘অফিসিয়ালি’ কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না। তবে, মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি স্বাধীন (ইন্ডিপেন্ডেন্ট) দল নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভোট পর্যবেক্ষণে আসবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।
গোপালগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির তথ্যমতে, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি ব্যালট।