মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
এই ঐতিহাসিক সাফল্যে জাতীয় নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটিতে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদনের পাশাপাশি একনেক সভায় আরও ২৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অভিযানে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার এবং এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও দৃষ্টান্ত হয়ে উঠবে।
দুর্নীতির অভিযোগ থাকায় দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট‑২০২৬‑এর প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ ঘটেছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
নির্বাচন কমিশন (ইসি) শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের যেন তাদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়ার তাগাদা দেওয়া হলো। ইসি সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
ঢাকার যানজট নিরসনে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা বাড়াতে নতুন করে আরও চারটি র্যাম্প যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ৩১টি র্যাম্প সচল রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কারওয়ান বাজার এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শনিবার (২৪ জানুয়ারি) বলেন, এই হত্যাকাণ্ড চাঁদাবাজি ও অর্থের লেনদেনের দ্বন্দ্বের জেরেই সংঘটিত হয়েছে।
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে সড়কের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে অপসারণকৃত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ২৩ জানুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং এর মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা।