আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন করা সম্ভব হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন দেড় গুণ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়েছে সোমবার (১৯ জানুয়ারি)। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা এ নীতিমালা প্রণয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মতবিনিময় সভা গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি চূড়ান্ত করার পূর্বে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় করেছে এ কমিটি।
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী ভোটারদের দেওয়া ব্যালট যেন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর পোস্ট করা ব্যালট যথাসময়ে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় এই সংখ্যা নির্ধারিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ই-বেইলবন্ড চালুর আগে জামিন পেতে আসামিদের ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে সময় ও অর্থ—দুটোই ব্যয় হতো এবং ভোগান্তি ছিল ব্যাপক। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত।
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এ রায় ঘোষণা করেন।
প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করছেন। রাজধানী ঢাকার ২০টি আসনে এবার লড়ছেন মোট ১৩৭ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন বাদে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
১ হাজার ৯৬৭ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে২৯৮টি আসনে লড়বেন । ৩০৫ জন প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) তাদের প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।