| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি

প্রবাসী বাংলাদেশীদের ভোটের ক্ষেত্রে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১,৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে, কারণ প্রবাসীদের সঠিক ঠিকানা পাওয়া যায়নি।

বিস্তারিত...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নারায়ণগঞ্জে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বিস্তারিত...

ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন।

বিস্তারিত...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকির অভিযোগে রুমিন ফারহানাকে তলব

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ জনসভা আয়োজন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের অভিযোগে তাকে এ তলব করা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক–বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

বিস্তারিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থানের ব্যাখ্যা দিল প্রেস উইং

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নির্বাচন তত্ত্বাবধানের জন্য গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও জনঅনাস্থার প্রেক্ষাপটে গড়ে ওঠা এই সরকারের মূল দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে একটি গ্রহণযোগ্য সংস্কার কাঠামো তৈরি করা।

বিস্তারিত...

হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকের ‘প্লট দুর্নীতি মামলা’-র রায় ২ ফেব্রুয়ারি

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই দিন রায় ঘোষণা করার সিদ্ধান্ত নেন। মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে ববি, ববি’র বোন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও রয়েছেন।

বিস্তারিত...

পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে।

বিস্তারিত...

পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়: নির্বাচন কমিশনার

মামলায় জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই প্রস্তাবে জবাবে ইসি মাছউদ বলেন, “পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।” পরে নির্বাচন কমিশন সব পক্ষের বক্তব্য শোনার পর আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেন।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

বিস্তারিত...

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে আজ শুনানি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪