| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে আজ শুনানি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।

বিস্তারিত...

প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ

আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতিকে ব্যবহার করে এক ব্যক্তির পছন্দমতো নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

বিস্তারিত...

ইসির আপিল শুনানিতে হট্টগোল

ইসি সূত্র জানায়, মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা আপিলের শুনানি চলাকালে দ্বৈত নাগরিকত্ব বিষয়ে উপস্থিত সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা জানতে চায় কমিশন। আইনজীবীরা তাদের ব্যাখ্যা উপস্থাপন করার একপর্যায়ে কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে।

বিস্তারিত...

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

বিস্তারিত...

সপ্তম দিনে শুরু হলো মনোনয়ন আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির সপ্তম দিন আজ, শুক্রবার (১৬ জানুয়ারি)। শুনানি দুপুর ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

গণভোট নিয়ে সমালোচকদের জানার পরিধি কম: শফিকুল আলম

গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বের সব দেশেই সরকার গণভোটে কোনো না কোনো পক্ষ নেয়—কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’।

বিস্তারিত...

চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলিতে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিরোধ বলতে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায়-দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হবে।

বিস্তারিত...

ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিন শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানিতে ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত...

তিন নির্বাচনের প্রতিটি ধাপেই ছিলো জালিয়াতির ছক

গত এক দশকে অনুষ্ঠিত বাংলাদেশের তিনটি জাতীয় সংসদ নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪—জনগণের ভোটাধিকার হরণে পরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে রাষ্ট্রীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে নির্বাচনগুলো প্রভাবিত করা হয়।

বিস্তারিত...

অব্যাহতি চেয়ে জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪