| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সালমান-আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে।

বিস্তারিত...

নির্বাচনী জনসভা : কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে পুলিশকে

প্রার্থীকে নির্বাচনী জনসভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনী আচরণবিধিতে এ তথ্য বলা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডিতে সাহেদ আলী ও আরও ৯ জনকে হত্যাচেষ্টার ঘটনায় ‘আহতদের খুঁজে না পাওয়ায়’ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে।

বিস্তারিত...

বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যার দায় স্বীকার গ্রেফতার মিলনের

রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসায় দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার মিলন মল্লিক দায় স্বীকার করেছেন। র‍্যাব-৩-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং জানান, তিনি লিলিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

বিস্তারিত...

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে প্রেরণের নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় দিনে ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

বিস্তারিত...

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: হোটেল কর্মী মিলন আটক

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র‌্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিস্তারিত...

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।

বিস্তারিত...

১৯ জানুয়ারি রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে।

বিস্তারিত...

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘কোজি’

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর ঘুর্ণিঝড় কোজি-এর আঘাতে। রোববার স্থানীয় সময় ভোরবেলায় কুইন্সল্যান্ডের আয়ার অ্যান্ড ব্রাউন শহরের উপকূলে ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়ে কোজি।

বিস্তারিত...

তিন শিশু উদ্ধার পূর্বাচল বাণিজ্য মেলা থেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে ভোর সাড়ে ৪টার দিকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে উদ্ধারকৃত শিশু রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

ইন্টারনেট বন্ধ নিয়ে দেয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদালতে আজ রোববার জুনাইদ আহমেদ পলকের ইন্টারনেট সংক্রান্ত বক্তব্য পড়া হয়। পলক গণমাধ্যমকে আগে বলেছিলেন, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। যা ট্রাইব্যুনালের বিচারককে প্রসিকিউশনের পক্ষ থেকে পড়ে শোনানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪