রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে নির্বাচনি সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার সংরক্ষণ এবং অফিসিয়াল ও ব্রাস সিলের নিরাপত্তা কোড নম্বর রক্ষার বিষয়ে এতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে শনিবার (১০ জানুয়ারি) থেকে।
আমনের ভরা মৌসুম চললেও মোকাম, পাইকারি ও খুচরা—সব পর্যায়েই চালের দাম বেড়েছে। গত ৮ থেকে ১০ দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন চাল বাজারে আসার আগমুহূর্তে পুরোনো চালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে (ইসি) এসে আবেদন জমা দিচ্ছেন।
পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সমিতি কমিশন বৃদ্ধির যে দাবি করেছে, সে দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার জন্য শিগগিরই আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে এবং এটি সম্পূর্ণ বৈধ।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে।
বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক আইফোন, যন্ত্রাংশ ও সংযোজনের বিভিন্ন মেশিনারিজ।
সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে এখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যার ফলে অনেক বাসাবাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্না চালু রাখলেও সাধারণ ভোক্তারা একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন।
ঘটনা অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মুসাব্বির এবং মাসুদসহ কয়েকজন তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের স্টার হোটেলের পাশে একটি গলিতে আড্ডা দিচ্ছিলেন। তখন মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।
ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ (৮ জানুয়ারি) হবে। ঢাকা বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ শুনানি পরিচালনা করবেন।