ইসি কর্মকর্তারা জানান, সর্বাধিক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের কাছে। দেশটিতে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে প্রায় ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছেছে।
নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারের স্থায়ী প্যাভিলিয়নে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর তীব্র শৈত্যপ্রবাহের কারণে ক্রেতা ও দর্শনার্থীশূন্য হয়ে পড়েছে। মেলার চতুর্থ দিনে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশায় সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। তাই আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এমনটাই বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে গত ৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে ১০৩ জনকে গুম ও খুনের অভিযোগে তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং অভিযোগ গঠনের জন্য আবেদন জানান।
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে।
প্রবন্ধ অনুযায়ী, ২০২৫ সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী জেলায় চারজন নিপাহ রোগী শনাক্ত হন। এর মধ্যে নওগাঁর ৮ বছর বয়সী এক শিশুর ঘটনাটি ছিল দেশে প্রথম ‘অ-মৌসুমি নিপাহ কেস’, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে শনাক্ত হয়। শিশুটির সংক্রমণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে বাদুড়ের আধা-খাওয়া ফল—যার মধ্যে কালোজাম, খেজুর ও আম ছিল।
সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগ অনুসন্ধানাধীন। প্রাথমিক বিশ্লেষণে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মত। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড থাকবে।
অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে গাছে পেরেক বা ধাতব বস্তু ব্যবহার করে ক্ষতি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আগামী রোববার (১১ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি আহমেদ সোহেল নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছে। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঢাকায় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।
আজ ৭ জানুয়ারি। সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী। হত্যার পর প্রায় সাড়ে চার ঘণ্টা ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে ঝুলে ছিল তার নিথর মরদেহ—যে দৃশ্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। তবে ১৫ বছর পেরিয়ে গেলেও আজও বিচার মেলেনি এই হত্যাকাণ্ডের।