উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা এই ভোটের বড় একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।
জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন। রুলের জবাব আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দিতে হবে।
গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন। সোমালিয়ার একটি অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতেই এই জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টা ৩২ মিনিটের মধ্যেই নির্ধারিত ১২ জন প্রার্থীর আপিল শুনানি শেষ করা হয়েছে।
নিহতের বড় বোন শোভা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নিতে ওই কর্মচারী মিলন বাসায় এলে লিলির সঙ্গে তার কিছুটা বাগ্বিতণ্ডা হয়। শনিবার দুপুরেও মিলন খাবার নিতে বাসায় আসেন। দুপুর দেড়টার দিকে জিমে যাওয়ার সময় লিলিকে দরজা লক করে দিতে বলেন শোভা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন শোনা জরুরি, তেমনি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন। গত দেড় বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করে কীভাবে নতুনভাবে যাত্রা শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়েই আলোচনা করতে চান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে। অভিযোগ গঠনের প্রক্রিয়ায় প্রথমে প্রসিকিউশন তাদের শুনানি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
মাঝারি শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনেই ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যন্ত সব ধরনের সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন দেওয়ার দায় বিচারপতিদের। প্রধান বিচারপতির দায়িত্ব ছিলো তাদের অপসারণ করা। এমনটাই মন্তব্য করেছেন, আইন উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. আসিফ নজরুল।
রাজধানীতে চলমান গ্যাস সংকটের মধ্যেই মিরপুর রোডে একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় নতুন করে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে ঢাকার একাধিক এলাকায় গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।