| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসিতে চতুর্থ দিনের আপিলে ৫৩ জন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০টি আপিলের শুনানি শেষে ৫৩ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে।

বিস্তারিত...

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

আইএসপিআর জানায়, গত সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।

বিস্তারিত...

সীমান্তে গুলির ঘটনায় মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গুলির ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্তে এমন ঘটনার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

বিস্তারিত...

বিএনপি নেতার মৃত্যুতে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করবে আদালত।

বিস্তারিত...

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো, দামও কমতে পারে

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল সংযোজনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বিস্তারিত...

এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

জ্বালানি খাতকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সরকার এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি দেশে এলপিজি–সংক্রান্ত বিদ্যমান সমস্যা সমাধানেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বিস্তারিত...

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।

বিস্তারিত...

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

বিস্তারিত...

২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন কারণে চলতি অর্থবছরের উন্নয়ন কার্যক্রমে গতি না থাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। ফলে সংশোধিত এডিপি (আরএডিপি) হিসেবে ২ লাখ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

বিস্তারিত...

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪