| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

২৯৮ আসনে ১,৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করছেন। রাজধানী ঢাকার ২০টি আসনে এবার লড়ছেন মোট ১৩৭ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন বাদে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

কাল থেকে প্রতীক নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা

১ হাজার ৯৬৭ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে২৯৮টি আসনে লড়বেন । ৩০৫ জন প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) তাদের প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেন। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন।

বিস্তারিত...

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কতা

বিএনপির অভিযোগের প্রেক্ষিতে জামায়াতের আমীর, খেলাফত মজলিসের আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, এনসিপির আহবায়ককে সতর্ক করে চিঠিটি পাঠানো হয়েছে।

বিস্তারিত...

পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর ছেলে গ্রেফতার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা র‍্যাব ডিজির

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানোর ঘোষণা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এ ঘটনার প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জঙ্গল সলিমপুরে সংঘটিত ঘটনাটি অত্যন্ত জঘন্য এবং সরকার এর তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

বিস্তারিত...

হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে সিআইডিকে ৫ দিনের সময়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও পাঁচ দিনের সময় দিয়েছেন আদালত।

বিস্তারিত...

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তিনি বলেন, সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দেন।

বিস্তারিত...

নাম পরিবর্তন হচ্ছে একটি মন্ত্রণালয়ের

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা।

বিস্তারিত...

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রিট আবেদনে বলা হয়, দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহ ধারা নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশ নাগরিকদের সাংবিধানিক অধিকার, যা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদে ৪ নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

উপদেষ্টা পরিষদের সভায় দেশের চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বিস্তারিত...

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সোমবার (১৯ জানুয়ারি) এই পরোয়ানা জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি বলেন, চার্জশিটে নাম থাকা ২৬ জনের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিস্তারিত...

বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশিকা প্রকাশ

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ সম্মেলনে জানান, নতুন নির্দেশিকায় বাড়ির মালিকদের জন্য বাসযোগ্যতা নিশ্চিত করা, ইউটিলিটি সংযোগ এবং দৈনন্দিন বর্জ্য পরিষেবা সরবরাহসহ নিরাপত্তা ব্যবস্থা নীতিগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করতে হবে।

বিস্তারিত...

নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা দুপুরে, উপস্থিত থাকবেন ডিজি

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪