| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

চব্বিশের জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।

বিস্তারিত...

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ৩৫ সদস্য

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের নিয়মিত প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেছে। নতুন কন্টিনজেন্ট হিসেবে মোট ৬২ জন সদস্য কঙ্গোতে মোতায়েন হচ্ছেন।

বিস্তারিত...

নির্বাচনকালীন সহিংসতার জন্য দায়ী থাকবে আ’লীগ: অন্তর্বর্তী সরকার

এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়েও গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি এবং আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থি।

বিস্তারিত...

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ইমামদের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি মাসের ২৮ তারিখ এই প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিস্তারিত...

নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ প্রকাশ বাংলাদেশের

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বিস্তারিত...

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

এই ঐতিহাসিক সাফল্যে জাতীয় নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।

বিস্তারিত...

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়লো ২৫ হাজার কোটি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটিতে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদনের পাশাপাশি একনেক সভায় আরও ২৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কৃষি ছাড়া উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

বিমানবন্দর এলাকায় ‘নো-হর্ন’ বাস্তবায়নে অভিযান, ৭ চালককে জরিমানা

অভিযানে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার এবং এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও দৃষ্টান্ত হয়ে উঠবে।

বিস্তারিত...

সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন‎ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

বিস্তারিত...

৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।

বিস্তারিত...

নির্বাচন প্রস্তুতিতে সন্তুষ্ট কূটনীতিকরা: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট‑২০২৬‑এর প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণার উৎস: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ ঘটেছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

বিস্তারিত...

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

নির্বাচন কমিশন (ইসি) শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের যেন তাদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়ার তাগাদা দেওয়া হলো। ইসি সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪