| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103197 বার পঠিত
মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে চাঁদ উদ্যান এলাকায় তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ পাঁচজনকে গ্রেফতার এবং অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার প্রধান আসামি শাওন ও তার চার সহযোগী আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০), বেলাল (৩৬) কে গ্রেফতার করা হয় বলে জানায় সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র।

আটককৃতদের কাছ থেকে, ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগান গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন জব্দ করা হয়েছে। 

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। যার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করে গ্রেফতারের কয়েকটি অভিযান পরিচালনা করা হলে গতরাতে সুনির্দিষ্ট পরিকল্পনা অভিযান পরিচালনায়  তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪